খুলনার নিরালায় ছুরিকাঘাতে যুবক নিহত

প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ পিএম
খুলনার নিরালায় ছুরিকাঘাতে যুবক নিহত

সূত্রঃ ফাইল ছবি

মো. আল-মাহফুজ শাওন, খুলনা প্রতিনিধি


খুলনা নগরীর নিরালা এলাকায় ছুরিকাঘাতে মুত্তাকীন নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে তালুকদার কমিউনিটির সামনে এ ঘটনা ঘটে।


স্থানীয়দের ভাষ্য, তালুকদার কমিউনিটির সামনে মুত্তাকীনকে ছুরিকাঘাত করা হলে তিনি গুরুতর আহত হয়ে সড়কে পড়ে যান। পরে স্থানীয় বাসিন্দা ও পথচারীরা তাকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।


হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মুত্তাকীনকে মৃত ঘোষণা করেন।


এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে কী কারণে এবং কারা তাকে ছুরিকাঘাত করেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।


খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হত্যাকাণ্ডের কারণ উদ্‌ঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


নিহতের বিস্তারিত পরিচয় ও ঘটনার বিষয়ে আরও তথ্য পাওয়া গেলে সংবাদটি হালনাগাদ করা হবে।