ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড
সংগৃহীত
রহমত আরিফ, ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার গড়েয়ায় মাদকবিরোধী অভিযানে মাদক সেবনরত অবস্থায় চারজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) ভোররাতে উপজেলার গড়েয়ার গুঞ্জরগড় এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—আরাজী মাটিগাড়া এলাকার রফিকুল ইসলাম (৪৫) ও জাহিদুল ইসলাম (৪৫), লস্করা এলাকার তুষার বর্মন (২৭) এবং মাটিগাড়া এলাকার পরিমল (৩৫)।
অভিযানে আটক প্রথম তিনজনকে দুই মাস করে এবং চতুর্থ ব্যক্তিকে তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি তাঁদের অর্থদণ্ডও দেওয়া হয়েছে।
মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
এমকে/বিএম২৪









