মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ০৪:২৫ পিএম
মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স

সংগৃহীত

মাদারীপুর প্রতিনিধি


মাদারীপুরে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের আওতায় দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (১২ অক্টোবর ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।


‘স্বাবলম্বী পরিবার গড়ার প্রতিশ্রুতি’ স্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা কার্যালয় ও শহর সমাজসেবা কার্যালয় যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।


প্রেস কনফারেন্সে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দেশব্যাপী সঠিক তথ্য সংগ্রহের গুরুত্ব তুলে ধরা হয়। এ কার্যক্রমের মাধ্যমে যোগ্য পরিবারগুলোকে চিহ্নিত করে সামাজিক সুরক্ষার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।


এমকে/বিএম২৪