অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড
সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক
অর্থনীতিতে ২০২৬ সালের নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের দুই অর্থনীতিবিদ রবার্ট হল ও মাইকেল উডফোর্ড। অর্থনীতির ক্ষুদ্র ও সামষ্টিক তত্ত্বের মধ্যে সংযোগ স্থাপন এবং অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে গবেষণার জন্য যৌথভাবে তাঁদের এ পুরস্কার দেওয়া হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস তাঁদের নাম ঘোষণা করে।
রবার্ট হল যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত। অন্যদিকে মাইকেল উডফোর্ড কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। অর্থনীতির বিভিন্ন স্তরে ব্যক্তি ও প্রতিষ্ঠানের সিদ্ধান্ত কীভাবে সামগ্রিক অর্থনীতিতে প্রভাব ফেলে, তা তাঁদের গবেষণার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়।
তাঁদের গবেষণা অর্থনৈতিক নীতি প্রণয়ন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখতে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকগুলোর সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এমকে/বিএম২৪









