শার্শায় ৬ হাজার ইয়াবাসহ নারী আটক
সূত্রঃ ফাইল ছবি
যশোর প্রতিনিধি:
যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আটক নারী হলেন শার্শা উপজেলার দক্ষিণ বুরুজবাগান জোড়পাড়া গ্রামের বাসিন্দা আকবর আলীর স্ত্রী আম্বিয়া খাতুন (৫৪)।
মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার বুরুজবাগান জোড়পাড়া এলাকায় অভিযান চালিয়ে তার নিজ বসতঘরের পশ্চিম পাশের শয়নকক্ষ থেকে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় আম্বিয়া খাতুনকে আটক করা হয়।
এ ঘটনায় যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক রাফিজা খাতুন বাদী হয়ে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আম্বিয়া খাতুনের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
এমকে/বিএম২৪









