মাদকসহ রাজশাহীতে ৩জন মাদক কারবারি গ্রেফতার
ইব্রাহীম হোসেন সম্রাট, রাজশাহী ব্যুরো:
রাজশাহী মহানগরীর পৃথক তিনটি মাদকবিরোধী অভিযানে হেরোইন, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ সময় তাদের কাছে থেকে ১০০ গ্রাম হেরোইন, ১২ পিস ইয়াবা, ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে পৃথকভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আটক মাদক কারবরি মো. পারভেজ ইসলাম (১৮), সে চারঘাট থানাধীন হলিদাগাছি গ্রামের মো. আলমগীরের ছেলে, মো. কাউসার আলী বাবু (৩৮), সে মেহেরচন্ডী পূর্বপাড়া এলাকারম মৃত মুনতাজ আলীর ছেলে ও মো. মানিক আলী (৩১) সে কাটাখালী থানাধীণ চক কাপাশিয়া এলাকার বাসিন্দা।
শনিবার (২৫ জুলাই) বিকালে আরএমপি’র পাঠানো এক প্রেস বিঙ্গপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
পুলিশ জানায়, শুক্রবার দুপুরে চন্দ্রিমা থানাধীন মেহেরচন্ডী পূর্বপাড়া এলাকা থেকে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. কাউসার আলী বাবু (৩৮)কে , সন্ধ্যায় বোয়ালিয়া থানাধীন মোন্নাফের মোড় এলাকা থেকে ১০০ গ্রাম হেরোইনসহ মো. পারভেজ ইসলাম (১৮)কে ও রাতে কাটাখালী থানাধনি চক কাপাশিয়া এলাকা থেকে ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মানিক আলী (৩১)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার তিন কারবারির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মহানগরীতে মাদক নির্মূলে নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।








