ঢাকা কলেজস্থ রংপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি জাহেরুল, সম্পাদক মাহমুদুল
ঢাকা কলেজ প্রতিনিধি: ঢাকা কলেজস্থ রংপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মো: জাহেরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো: মাহমুদুল হাসান। আগামী ১ (এক) বছরের জন্য এই পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন প্রদান করেছে সংগঠনটির উপদেষ্টা মণ্ডলী।
শনিবার (১২ সেপ্টেম্বর) সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা এই নতুন কমিটি অনুমোদন করেন। কমিটি অনুমোদন পত্রে স্বাক্ষর করেন উপদেষ্টা মো: মহিউদ্দিন সোহান, মো: নাজিমুল ইসলাম, মো: আখেরুজ্জামান লিটু, মো: তৌকির আহমেদ এবং মো: নাহিদ আলম।
নবগঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আর. কে রাকিব।
এছাড়াও সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো: মোর্শেদ আলম, মো: দোলন মিয়া, মো: অলিউল্লাহ জাহিদ, রাইয়ান রহমান, মো: ফাহিম হাসান, মাহমুদ মাসুদ, নোমান মুক্তাদির, মো: ইখলাস, রাফায়েল রাফি, শাকিব আল শোয়েব, হযরত আলী, আরিফ শাহিন, কাজী সালমান কাদির, সাইমুম নূর শাওন, মোজাহিদুল ইসলাম জিহাদ, মো: রাশেদুল ইসলাম, মো: সিফাত ইসলাম, মো: আরিফ মিয়া, মো: নাসির উদ্দীন, মো: শাকিল খান এবং মো: আরিফ আরমান।
কমিটিতে সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সালমান শরীফ সাজিদ।
অন্যান্য যুগ্ম-সাধারণ সম্পাদকরা হলেন আবদুল্লাহ আল-মামুন, মেহেদী হাসান, ফাহিনুর ইসলাম, নূর নেওয়াজ ইসলাম, নওফেল আল হাসান, সোহাগ রানা, সজিব হোসেন, আবদুল কাইয়ুম, লিশান আজাদ, মুয়ীদ আল-মুক্তাদির, নাহিদ হাসান, সালেহীন আজাদ লিয়ন, দীপ্ত বর্মন, মোহাম্মদ আলী তানজিম, আতিক হাসান, তানজিম আরমান, মো: আমিনুল ইসলাম, খাদেমুল ইসলাম, মনির হোসেন, ইয়ামিন ইসলাম ইয়াদ, নূর মোহাম্মদ নোমান, নাসির উদ্দীন, রাসেল ইসলাম, রায়হান কবির, এম এইচ মুরাদ, তারিক হাসান রাব্বি এবং মোস্তাকিম হোসাইন।
সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মো: আরিফুল ইসলাম। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন— মিনহাজুল ইসলাম পলাশ, মারিফ মুনতাসীর, শাহরিয়ার শ্রাবন, তাওফিক ইমরোজ, রিপন চন্দ্র, আমিনুল ইসলাম, মুহিত হাসান মিনাল, রোকনুজ্জামান রিফাত, মো: কাউসার আলী, রাশেদুল ইসলাম রাজি এবং মো: রাকিব হাসান।
কমিটির অন্যান্য সম্পাদকীয় পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন:
• দপ্তর সম্পাদক: শাহজালাল শুভ সাহাদী (উপ-দপ্তর সম্পাদক: ফুয়াদ হাসান শোভন)
• অর্থ সম্পাদক: মো: সজিব মিয়া (সহ-অর্থ সম্পাদক: মো: মুরাদ মিয়া)
• প্রচার ও প্রকাশনা সম্পাদক: মো: রাশেদুল ইসলাম মিলন (সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক: তারেক রহমান ও মো: আসিফ রায়হান)
• আইন বিষয়ক সম্পাদক: মো: নাজিউর রহমান নান্নু (সহ-আইন বিষয়ক সম্পাদক: শেখ জিহাদ)
• মানবাধিকার বিষয়ক সম্পাদক: রেদোয়ান কবির (সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক: মো: সাব্বির)
• সমাজসেবা বিষয়ক সম্পাদক: মো: শাকিল মিয়া
• ধর্ম বিষয়ক সম্পাদক: মো: মনিরুজ্জামান শেখ মনির
• ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক: আলিফ মশিউর রহমান
• বিজ্ঞান ও গবেষণা বিষয়ক সম্পাদক: শিশির আহমেদ
• সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক: নাহিদ মাহমুদ
• মুক্তিযুদ্ধ ও জুলাই স্মৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক: প্রিন্স মুকুল ইসলাম
• পাঠচক্র ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক: মো: জিয়ন মিয়া
• প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক: মো: আরাফাত রহমান
কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন: মো: নাঈম ইসলাম, মো: আল-মামুন ইসলাম, মো: সানজিদ শাহরিয়ার সৌখিন, মো: রাসেল মিয়া, মো: নূরনবী সরকার এবং মো: সাগর খান।
উল্লেখ্য, ঢাকা কলেজ ক্যাফেটেরিয়ায় ‘শেঁকড়ের টান, রবে আজীবন’ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে একই দিনে ‘বার্ষিক সাধারণ সভা ও প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬’ আয়োজন করে ঢাকা কলেজস্থ রংপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ।
কমিটি ঘোষণার পর নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, ঢাকা কলেজে অধ্যয়নরত রংপুর জেলার শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে পাশে থাকা, পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করা এবং শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে এই সংগঠন নিরলসভাবে কাজ করে যাবে।









