উজিরপুরে মা ইলিশ রক্ষার অভিযানে জেলে আটক, ৭ দিনের কারাদণ্ড

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ০৪:২১ পিএম
উজিরপুরে মা ইলিশ রক্ষার অভিযানে জেলে আটক, ৭ দিনের কারাদণ্ড

সংগৃহীত

ফারদিন নিয়াজ, উজিরপুর (বরিশাল) প্রতিনিধি


বরিশালের উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর অংশ হিসেবে সন্ধ্যা নদীতে অভিযান চালিয়ে ইমরান খলিফা নামে এক মৌসুমি ইলিশ শিকারিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।


মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা নদীতে এ অভিযান পরিচালনা করেন উজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা। অভিযানে উপজেলা মৎস্য কার্যালয়ের কর্মকর্তা ও উজিরপুর মডেল থানা-পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।


দণ্ডপ্রাপ্ত ইমরান খলিফা বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া এলাকার বাসিন্দা।


মা ইলিশ সংরক্ষণ ও নির্বিঘ্নে প্রজনন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।


এমকে/বিডিমেইল২৪