মালয়েশিয়ায় মিন অং হ্লাইংয়ের সফরের প্রতিবাদে মিয়ানমারের অভিবাসীদের বিক্ষোভ

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ পিএম
মালয়েশিয়ায় মিন অং হ্লাইংয়ের সফরের প্রতিবাদে মিয়ানমারের অভিবাসীদের বিক্ষোভ

সংগৃহীত

 সাইদুল ইসলাম আলভী, চট্টগ্রাম প্রতিনিধি


মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইংয়ের মালয়েশিয়া সফরের প্রতিবাদে বিক্ষোভ করেছেন দেশটির অভিবাসী শ্রমিকেরা। অনলাইন ও সরাসরি প্রতিবাদের মাধ্যমে তাঁরা রাজনৈতিক বন্দিদের মুক্তি এবং মিয়ানমারে রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার দাবি জানান।


গত ৭ ও ৮ অক্টোবর কুয়ালালামপুরে মিন অং হ্লাইংয়ের সফরকে কেন্দ্র করে শ্রমিকদের জোট মিয়ানমার অ্যাফেয়ার্স অ্যালায়েন্স ধর্মঘট ও অনলাইন প্রতিবাদের ডাক দেয়। ৮ অক্টোবরের বিক্ষোভে মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিসহ রাজনৈতিক বন্দিদের মুক্তির দাবি জানানো হয়।


এদিকে, মিয়ানমারের নাগরিকদের দেশে ফিরিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হলেও মালয়েশিয়া স্পষ্ট করেছে, এ ধরনের আলোচনা মিন অং হ্লাইংয়ের সরকারকে স্বীকৃতি দেওয়ার অর্থ নয়।


সূত্র: মিজিমা


এমকে/বিডিমেইল২৪