পাবনার ফরিদপুরে বজ্রপাত নিরোধে তালগাছের চারা রোপণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ০৬:২৯ পিএম
পাবনার ফরিদপুরে বজ্রপাত নিরোধে তালগাছের চারা রোপণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক

সংগৃহীত

মো. আরিফুল ইসলাম, পাবনা জেলা প্রতিনিধি


বজ্রপাতের ঝুঁকি কমাতে পাবনার ফরিদপুর উপজেলায় তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম। মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলার ডেমড়া ব্রিজের দুই পাশে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।


কর্মসূচিতে ডেমড়া আলহাজ জয়েন উল্লাহ উচ্চ বিদ্যালয় ও ডেমড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। এ সময় দুই শতাধিক তালগাছের চারা রোপণ করা হয়।


জেলা প্রশাসক আমিনুল ইসলাম জানান, আগামী এক বছরের মধ্যে ফরিদপুর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের দুই পাশে ৪০ হাজার তালগাছের চারা রোপণের পরিকল্পনা রয়েছে। এ উদ্যোগের মাধ্যমে বজ্রপাতের ঝুঁকি কমানোর পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখার প্রত্যাশা করা হচ্ছে।


চারা রোপণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ফরিদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ইমামা বানিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা, প্রকল্প কর্মকর্তা মো. মানিকুজ্জামান, প্রেসক্লাবের সভাপতি আব্দুল হাফিজ, সম্পাদক মির্জা বাসিত, ইউপি চেয়ারম্যান জুয়েল রানা, প্রধান শিক্ষক শফিকুল ইসলাম ও গোলাম মওলাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।


এমকে/বিএম২৪