উজিরপুরে মা-ইলিশ রক্ষায় অভিযান, ৬ হাজার মিটার জাল জব্দ

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পিএম
উজিরপুরে মা-ইলিশ রক্ষায় অভিযান, ৬ হাজার মিটার জাল জব্দ

সংগৃহীত

উজিরপুর প্রতিনিধি


বরিশালের উজিরপুরে মা-ইলিশ সংরক্ষণে বিশেষ অভিযান চালিয়ে ৬ হাজার মিটার অবৈধ জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। পরে জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।


রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা নদীতে দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন উজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা খানুন।


অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার, অফিস সহকারী শৈলেন ঘরামী, ক্ষেত্র সহকারী বিকাশ বাবু এবং উজিরপুর মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ফাহাদ।


মা-ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করা এবং অবৈধভাবে মাছ শিকার বন্ধে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, মা-ইলিশ সংরক্ষণে অবৈধ জাল জব্দ ও ধ্বংসের পাশাপাশি নিয়মিত অভিযান অব্যাহত রাখা প্রয়োজন।


এদিকে, মা-ইলিশ রক্ষায় প্রশাসন ও মৎস্য বিভাগের ধারাবাহিক অভিযানকে স্বাগত জানিয়েছেন সচেতন মহল। ইলিশের প্রজনন মৌসুমে অবৈধ মাছ শিকার বন্ধে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন তাঁরা।


এমকে/বিএম২৪