অবশেষে মুক্তি পেলেন ইউটিউবার ধ্রুব রাঠি

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ০২:১৫ পিএম
অবশেষে মুক্তি পেলেন ইউটিউবার ধ্রুব রাঠি

সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক


ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকে মুক্তি দিয়েছে গুরুগ্রাম পুলিশ। ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভের আগে আটক হওয়ার কয়েক ঘণ্টা পর রোববার (১১ অক্টোবর) ভোররাতে তাকে ছেড়ে দেওয়া হয়।


শনিবার গুরুগ্রামের সেক্টর-৫৬-এ অবস্থিত নিজ বাসভবন থেকে ধ্রুব রাঠিকে আটক করা হয়। প্রস্তাবিত জনতা পার্টির বিক্ষোভকে কেন্দ্র করে এ অভিযান চালানো হয়।


কেন্দ্রীয় দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভ ঘিরে পুলিশের অভিযানে ছয় হাজারের বেশি মানুষ আটক হন। তাঁদের মধ্যে বিরোধী দলের নেতা, অধিকারকর্মী ও সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট নির্মাতারাও ছিলেন।


পুলিশের ভাষ্য অনুযায়ী, শনিবার সকাল ৬টার দিকে ক্রাইম ব্রাঞ্চের তিনটি দল ধ্রুব রাঠিকে আটক করে। পরে তাঁকে ক্রাইম ব্রাঞ্চের একটি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রায় এক ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই।


পরে রোববার ভোররাতে তাঁকে মুক্তি দেওয়া হয়।


এমকে/বিএম২৪