ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক, সম্পাদক মোখলেছ

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ০৩:১৬ পিএম
ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক, সম্পাদক মোখলেছ

সংগৃহীত

রাকিবুল ইসলাম, ত্রিশাল প্রতিনিধি


‘নাগরিক অধিকার—আমাদের অঙ্গীকার’ স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের ত্রিশালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলন। শনিবার (১০ অক্টোবর) রাতে ত্রিশাল প্রেস ক্লাব মিলনায়তনে নাগরিকদের এক মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে ২০২৭-২০২৮ সালের জন্য সংগঠনটির নির্বাহী পরিষদ গঠন করা হয়।


নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট ড. রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন সাংবাদিক মোখলেছুর রহমান সবুজ।


প্রচলিত আইন অনুযায়ী নাগরিক অধিকার বাস্তবায়নের লক্ষ্যে কাজ করার অঙ্গীকার নিয়ে সংগঠনটি যাত্রা শুরু করেছে। এ লক্ষ্যে নাগরিক মতবিনিময়, মানববন্ধন, স্মারকলিপি প্রদান, গণশুনানি, জনসচেতনতামূলক কার্যক্রম, পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, দুর্নীতি প্রতিরোধে সচেতনতা সৃষ্টি, নাগরিক সমস্যা নিয়ে জরিপ, সেমিনার ও আলোচনা সভা এবং স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।


নির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা হলেন—সহসভাপতি অধ্যাপক বজলুল করিম শাহীন, সহসাধারণ সম্পাদক অধ্যাপক আলমগীর কবির এবং আইন ও নাগরিক অধিকারবিষয়ক সম্পাদক মো. নজরুল ইসলাম।


এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন খোরশিদুল আলম মজিব, অধ্যাপক মাহমুদুল করিম সেলিম, এইচ এম জোবায়ের হোসাইন, মো. দেলোয়ার হোসেন, মুহাম্মদ মেজবাহুদ্দোজা, মো. ফয়জুর রহমান ফরহাদ, মো. মাহবুবুল আলম ও মো. আব্দুল্লাহ আল ফাহাদ।


এমকে/বিএম২৪