মোল্লাহাটে ৫০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ০৩:২০ পিএম
মোল্লাহাটে ৫০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

সংগৃহীত

প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট জেলা প্রতিনিধি


বাগেরহাটের মোল্লাহাটে অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. নাইম মোল্লা (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।


শনিবার (১০ অক্টোবর) রাতে উপজেলার উদয়পুর গ্রাম এলাকায় ডিবি পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।


ডিবি পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে নাইম মোল্লার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) ও ৪১ ধারায় মোল্লাহাট থানায় মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।


এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।


এমকে/বিএম২৪