কালিয়াকৈরে মাদক ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৬

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ পিএম
কালিয়াকৈরে মাদক ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৬

সূত্রঃ ফাইল ছবি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি


গাজীপুরের কালিয়াকৈরে অভিযান চালিয়ে মাদক ও দেশীয় অস্ত্রসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার আন্ধার মানিক এলাকায় এ অভিযান চালানো হয়।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল আন্ধার মানিক এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় এলাকার চিহ্নিত মাদক কারবারি মাইদুল ইসলাম (৩৫)কে গ্রেপ্তার করা হয়।


পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ এক কেজি গাঁজা, ৫৫০টি ইয়াবা ট্যাবলেট ও বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করে। এ সময় মাইদুলের সহযোগী হিসেবে নাজমুল (৩২), রাজু (১৯), কবীর হোসেন (৪৫) ও ইব্রাহিম (৪৫)কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা সবাই উপজেলার আন্ধার মানিক গ্রামের বাসিন্দা।


স্থানীয় বাসিন্দা ঈমান আলী বলেন, পুলিশ অভিযান চালিয়ে এলাকার কয়েকজন অপরাধীকে ধরে নিয়ে গেছে। এতে এলাকার মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে। এখন মানুষ কিছুটা শান্তিতে থাকতে পারবে।


কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, অভিযানে মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এলাকার চিহ্নিত অপরাধীদেরও গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের পর গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।