কুতুবদিয়ায় পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ পিএম
কুতুবদিয়ায় পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু

সূত্রঃ সংগৃহীত

কুতুবদিয়া প্রতিনিধি


কক্সবাজারের কুতুবদিয়ায় পুকুরের পানিতে ডুবে জিয়াদ (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার লেমশীখালী ইউনিয়নের হাবিব হাজির পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।


স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার সকালে পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পাশের পুকুরে খেলতে যায় শিশু জিয়াদ। একপর্যায়ে সে পানিতে ডুবে নিখোঁজ হয়।


পরে স্বজনরা দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর পুকুর থেকে জিয়াদকে উদ্ধার করেন। এরপর তাকে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. আসমা তাকে মৃত ঘোষণা করেন।


শিশুটির মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


এমকে/বিডিমেইল২৪