ঝিনাইদহে অ*স্ত্র ও তাজা বু*লেটসহ তিন যুবক আ*টক...!!!
সূত্রঃ সংগৃহীত
মোঃ আসাদুজ্জামান
বিশেষ প্রতিনিধি
ঝিনাইদহের বাস টার্মিনাল পার্শ্ববর্তী মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন ছাত্রাবাস থেকে ওয়ান শুটার গান ও দুইটি তাজা বুলেটসহ তিন যুবককে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
শনিবার (২২ আগস্ট) আনুমানিক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোয়েন্দা শাখা (ডিবি)'র একটি বিশেষ ইউনিট গোপন সংবাদের ভিত্তিতে বাস টার্মিনাল এরিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ফয়সাল (৩৪), অন্তর (২১) ও আব্দুল হাই (৩২) নামে তিন যুবককে আটক করতে সক্ষম হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আটক ফয়সালের মূল বাড়ি চুয়াডাঙ্গা'র দামুড়হুদা উপজেলায়। সে শহরের পাগলাকানাইয়ে ভাড়া থাকলেও, গোপনে বাস টার্মিনাল এরিয়ায় ঐ ছাত্রাবাসে কক্ষ ভাড়া নিয়ে মাদকের রমরমা ব্যবসা পরিচালনা করে আসছিল।
সেসময়, ফয়সালের সাথে থাকা বাকিদের পরিচয় সনাক্তে জানা যায়, অন্তর (২১) নামে আটককৃত যুবকের বাড়ি শহরের কালিকাপুর পাড়ায়। তার পিতা বাংলাদেশ পুলিশের এসআই পদে বরিশালে কর্মরত। আটককৃত আরেক যুবক আব্দুল হাই এর বাড়ি শহরের মর্ডান মোড় সংলগ্ন মহিলা কলেজ পাড়ায়। তার পিতা একজন রং মিস্ত্রি।
প্রশাসন ও স্থানীয়রা জানা যায়, ফয়সাল, অন্তর ও আব্দুল হাই দীর্ঘদিন ধরে অত্র এলাকায় মাদকের ভয়ংকর সিন্ডিকেট গড়ে রমরমা ব্যবসা পরিচালনা করে আসছিল।
এলাকাবাসী জানান, অন্তরের বাবা পুলিশ সদস্য হওয়ায়, এতদিন সে ক্ষমতার অপব্যবহার করে ধরাছোঁয়ার বাইরে ছিল।
এদিকে, আটককৃত মূল আসামি ফয়সাল জানায়, সে পূর্বাশা পরিবহনের ঝিনাইদহ কাউন্টারের একজন কর্মচারী। তার বাড়ি সদর উপজেলার ডাকবাংলায়। তবে, ফয়সালের দাবি অস্বীকার করে পূর্বাশা কাউন্টারের পক্ষ থেকে জানানো হয়, ফয়সাল এক সময় পূর্বাশায় চাকরি করলেও, মোটা অঙ্কের অর্থ কেলেঙ্কারির দায়ে দু'বছর আগে তাকে কাউন্টার থেকে বিতাড়িত করা হয়। এবিষয়ে ঝিনাইদহ সদর থানায় অভিযোগও দায়ের করা আছে।
এদিকে, অস্ত্র ও বুলেটসহ আটক তিন যুবককে জিজ্ঞাসাবাদ শেষে যথাযথ আইনি প্রক্রিয়া গ্রহণের কথা জানিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এমকে/বিএম২৪








