রাজশাহীতে আরএমপির ঐতিহাসিক নামফলক পুনঃস্থাপন

প্রকাশিত: ২২ আগস্ট ২০২৬, ০৯:২৯ পিএম
রাজশাহীতে আরএমপির ঐতিহাসিক নামফলক পুনঃস্থাপন

সূত্রঃ সংগৃহীত

আবু কাওসার মাখন ;বিশেষ প্রতিনিধি 



রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কার্যক্রম শুরুর ঐতিহাসিক স্মারক হিসেবে স্থাপিত নামফলক পুনঃস্থাপন করা হয়েছে।


শনিবার (২২ আগস্ট) আরএমপির ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ এ স্মারকের পুনঃস্থাপিত নামফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।


আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির জানান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরুর স্মারক হিসেবে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নামফলকটি স্থাপন করেছিলেন। দীর্ঘ সময়ের ব্যবধানে নামফলকটি ক্ষতিগ্রস্ত হয়ে বিলীন হয়ে যায়। আরএমপির ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্ব বিবেচনায় সেটি পুনঃস্থাপনের উদ্যোগ নেওয়া হয়।


নামফলক উন্মোচন অনুষ্ঠানে রাজশাহী-৩ আসনের এমপি অ্যাডভোকেট শফিকুল হক মিলন, সিটি করপোরেশনের প্রশাসক মাহাফুজুর রহমান রিটন, সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈসা, আরডিএ চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সুইট, মহানগর বিএনপির সভাপতি মো. মামুনুর রশীদসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে অতিথিরা বলেন, আরএমপির প্রতিষ্ঠা ও কার্যক্রম শুরুর সঙ্গে জড়িত এ স্মারক শুধু একটি নামফলক নয়; এটি প্রতিষ্ঠানটির ইতিহাস, ঐতিহ্য ও গৌরবময় পথচলার গুরুত্বপূর্ণ অংশ।


নামফলকটি পুনঃস্থাপনের মাধ্যমে আরএমপির অতীত ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি প্রতিষ্ঠানটির গৌরবময় ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় সংরক্ষিত হলো।



এমকে/বিএম২৪