যাত্রীদের দুর্ভোগ কমাতে খুলনা কাস্টম ঘাটে যাত্রী ছাউনি নির্মাণ

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ পিএম
যাত্রীদের দুর্ভোগ কমাতে খুলনা কাস্টম ঘাটে যাত্রী ছাউনি নির্মাণ

সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, খুলনা:


খুলনা কাস্টম ঘাটে যাত্রীদের সুবিধার্থে যাত্রী ছাউনি নির্মাণের কাজ শুরু হয়েছে। নবাব ও ‘বি’ কোম্পানির পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।


ঘাটে যাতায়াতকারী যাত্রীদের রোদ-বৃষ্টি থেকে স্বস্তি দিতে ছাউনিটি নির্মাণ করা হচ্ছে। নির্মাণকাজ শেষ হলে ঘাট ব্যবহারকারী যাত্রীরা অপেক্ষার সময় সেখানে বসার সুযোগ পাবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


এর আগে খুলনা কাস্টম ঘাটটি টোলমুক্ত করার উদ্যোগ নেয় ‘বি’ কোম্পানি। টোলমুক্ত করার পর এবার যাত্রীদের সুবিধার্থে ছাউনি নির্মাণের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন ঘাট ব্যবহারকারীরা।


স্থানীয়দের প্রত্যাশা, যাত্রী ছাউনির নির্মাণকাজ দ্রুত শেষ করে তা সবার ব্যবহারের উপযোগী করা হবে। পাশাপাশি ঘাটের সার্বিক পরিবেশ ও যাত্রীসেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।


এমকে/বিডিমেইল২৪