সেনবাগে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত

প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৬, ১০:৪৯ এএম
সেনবাগে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত

সূত্রঃ সংগৃহীত

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি


নোয়াখালীর সেনবাগে সড়ক দুর্ঘটনায় মোশাররফ হোসেন মজুমদার (৫৫) নামে ইউনিয়ন বিএনপির এক নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় কেশারপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হক সুমনসহ আরও দুজন গুরুতর আহত হয়েছেন। শনিবার সন্ধ্যা ৬টার দিকে কেশারপাড় ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় কেশারপাড় ইউপি চেয়ারম্যান আব্দুল হক সুমন ও বিএনপি নেতা মোশাররফ হোসেন মজুমদার অটোরিকশাযোগে কানকিরহাট বাজারের দিকে যাচ্ছিলেন। ইউপি কার্যালয়ের সামনে পৌঁছালে দ্রুতগতির একটি মাইক্রোবাস অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশার চালকসহ তিনজন গুরুতর আহত হন।


আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে চেয়ারম্যান আব্দুল হক সুমনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় পাঠানো হয়েছে। তবে চিকিৎসাধীন অবস্থায় বিএনপি নেতা মোশাররফ হোসেন মজুমদারের মৃত্যু হয়।


স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটির ওই এলাকায় এর আগেও একাধিক দুর্ঘটনা ঘটেছে এবং প্রাণহানির ঘটনাও ঘটেছে। দুর্ঘটনা কমাতে সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তাঁরা।