যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীদের ভিসা বাতিল হতে পারে যেসব কারণে
সূত্রঃ ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত শিক্ষার্থীদের ভিসা বাতিলের সম্ভাব্য কারণগুলো জানিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।
শনিবার (২২ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দূতাবাস এ বিষয়ে সতর্কবার্তা দেয়।
দূতাবাস জানায়, কোনো শিক্ষার্থী পড়াশোনা ছেড়ে দিলে, নিয়মিত ক্লাসে অনুপস্থিত থাকলে কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে নিজের অধ্যয়ন কর্মসূচি থেকে সরে গেলে তার শিক্ষার্থী ভিসা বাতিল হতে পারে। একই সঙ্গে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার যোগ্যতাও হারাতে পারেন তিনি।
সম্ভাব্য জটিলতা এড়াতে শিক্ষার্থীদের সবসময় ভিসার শর্ত মেনে চলা এবং শিক্ষার্থী হিসেবে বৈধ অবস্থান বজায় রাখার পরামর্শ দিয়েছে মার্কিন দূতাবাস।
এমকে/বিএম২৪








