রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ পিএম
রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


রাজধানীর আগারগাঁওয়ে নভোথিয়েটারে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে উদ্যোক্তা, ব্যবসায়ী প্রতিনিধি ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


উদ্ভাবনের সঙ্গে নীতি সহায়তা, শিল্পখাত, বিনিয়োগ ও বাজারের সুযোগের সংযোগ ঘটানোর লক্ষ্য নিয়ে এবারের ইনোভেশন ফেয়ারের আয়োজন করা হয়েছে। মেলায় শতাধিক উদ্ভাবক ও স্টার্টআপ প্রতিষ্ঠাতা এক হাজারের বেশি উদ্ভাবন নিয়ে অংশ নিয়েছেন।


অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে বর্তমান সরকার সর্বোচ্চ অবস্থান থেকে প্রয়োজনীয় চেষ্টা ও উদ্যোগ গ্রহণ করবে। এ ক্ষেত্রে উদ্যোক্তা ও ব্যবসায়ী প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।


তিনি বলেন, সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এমন একটি রাষ্ট্র গড়ে তুলতে হবে, যেখানে দেশের কাঙ্ক্ষিত লক্ষ্য ও প্রত্যাশা বাস্তবে রূপ দেয়া সম্ভব হবে।


তিন দিনব্যাপী এ মেলায় উদ্ভাবক, স্টার্টআপ, উদ্যোক্তা, ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতার সুযোগ তৈরি হবে বলে জানিয়েছে আয়োজকরা।


মেলায় নতুন প্রযুক্তি, উদ্ভাবনী পণ্য ও সেবার পাশাপাশি বিভিন্ন স্টার্টআপের উদ্যোগ প্রদর্শন করা হচ্ছে। এর মাধ্যমে উদ্ভাবকদের সঙ্গে শিল্পখাত, বিনিয়োগকারী ও বাজারসংশ্লিষ্টদের যোগাযোগ আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।


এমকে/বিএম২৪