মোহাম্মদপুরে সাজাপ্রাপ্ত ও ছিনতাই মামলার আসামি গ্রেপ্তার: র্যাব-২
সূত্রঃ সংগৃহীত
সিজান হোসেন,মোহাম্মদপুর প্রতিনিধি
রাজধানীর মোহাম্মদপুর থানাধীন নবীনগর হাউজিং এলাকা থেকে মো. ইব্রাহিম (২৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-২।
র্যাব সূত্রে জানা গেছে, ইব্রাহিমের বিরুদ্ধে দুই বছরের সাজা পরোয়ানা রয়েছে।
একই সঙ্গে তিনি গত কিছুদিন পূর্বে পাঠাওয়ের এক ডেলিভারিম্যানের সর্বস্ব ছিনিয়ে নেওয়ার মামলারও আসামি।
বৃহস্পতিবার রাতে (১০ সেপ্টেম্বর) র্যাব-২-এর অভিযানে তাকে নবীনগর হাউজিং এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তার ইব্রাহিমের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমকে/বিএম২৪









