খুলনায় শহীদ সোহরাওয়ার্দী মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ এএম
খুলনায় শহীদ সোহরাওয়ার্দী মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন

সূত্রঃ বিডি মেইল

মো. আল-মাহফুজ শাওন, খুলনা প্রতিনিধি


খুলনা সদর উপজেলার শহীদ সোহরাওয়ার্দী মাধ্যমিক বিদ্যালয়ের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে এডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর।


বোর্ডের বিদ্যালয় পরিদর্শকের স্বাক্ষরিত ৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখের অনুমোদনপত্রে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত এডহক কমিটি পত্র ইস্যুর তারিখ থেকে অনধিক ছয় মাসের জন্য কার্যকর থাকবে।


অনুমোদিত কমিটির সদস্যরা হলেন—


১. হালিমা আক্তার খানম — সভাপতি (বোর্ড কর্তৃক মনোনীত)

২. মো. আহলাম হোসেন — সাধারণ শিক্ষক সদস্য (জেলা শিক্ষা কর্মকর্তা কর্তৃক মনোনীত)

৩. মো. সাকিবুর হোসেন — অভিভাবক সদস্য (জেলা প্রশাসক/উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক মনোনীত)

৪. প্রধান শিক্ষক, শহীদ সোহরাওয়ার্দী মাধ্যমিক বিদ্যালয় — সদস্য সচিব।


বোর্ডের নির্দেশনা অনুযায়ী, এডহক কমিটিকে নির্ধারিত সময়ের মধ্যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পরে অনুমোদনের জন্য তা বোর্ডে দাখিল করতে হবে।