খালেদা জিয়াসহ প্রয়াত নেতাদের জন্য রাজশাহী মহিলা দলের দোয়া

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ এএম
খালেদা জিয়াসহ প্রয়াত নেতাদের জন্য রাজশাহী মহিলা দলের দোয়া

সূত্রঃ সংগৃহীত

ইব্রাহীম হোসেন সম্রাট, রাজশাহী ব্যুরো:


সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া, রাজশাহী মহানগর মহিলা দলের সভানেত্রী রওশন আরা পপিসহ প্রয়াত নেতৃবৃন্দের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেছে রাজশাহী মহানগর মহিলা দল।


বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৫টায় মহানগরীর বোয়ালিয়া থানাধীন মালোপাড়ায় রাজশাহী মহানগর ও জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে মহানগর মহিলা দলের প্রায় ৪০ থেকে ৫০ জন নেতাকর্মী অংশ নেন।


রাজশাহী মহানগর মহিলা দলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের সাধারণ সম্পাদক সখিনা খাতুন, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিফাত জেরিন তুলি, ক্রীড়া সম্পাদিকা মোছা. বিথি, সহ-ক্রীড়া সম্পাদিকা মোছা. লাভলী আক্তারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


দোয়া ও মোনাজাতে বেগম খালেদা জিয়াসহ রাজশাহী মহানগর মহিলা দলের প্রয়াত নেতৃবৃন্দের রুহের মাগফিরাত কামনা করা হয়। একইসঙ্গে তাদের জন্য দোয়া করেন উপস্থিত নেতাকর্মীরা।


কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে নজরদারি অব্যাহত ছিল। পরে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয়।


এমকে/বিএম২৪