খুলনা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন: সম্মিলিত ক্রীড়া সংগঠক পরিষদের সংবাদ সম্মেলন
সূত্রঃ সংগৃহীত
মো. আল-মাহফুজ শাওন, খুলনা:
খুলনা জেলা ক্রীড়া সংস্থার আসন্ন নির্বাচনকে সামনে রেখে ‘সম্মিলিত ক্রীড়া সংগঠক পরিষদ’ মনোনীত প্রার্থীদের পরিচিতি ও নির্বাচনী অবস্থান তুলে ধরতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) খুলনায় আয়োজিত এ সংবাদ সম্মেলনে পরিষদের নেতৃবৃন্দ ও মনোনীত প্রার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় তারা খুলনার ক্রীড়াঙ্গনের উন্নয়ন, খেলাধুলার পরিবেশ আরও গতিশীল করা এবং ক্রীড়াবিদদের সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়ে তাদের পরিকল্পনা তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, খুলনার ক্রীড়াঙ্গনকে আরও সংগঠিত, গতিশীল ও কার্যকর করতে সম্মিলিতভাবে কাজ করার লক্ষ্যেই ‘সম্মিলিত ক্রীড়া সংগঠক পরিষদ’ গঠন করা হয়েছে। নির্বাচিত হলে জেলার বিভিন্ন ক্রীড়া শাখার উন্নয়ন, নতুন খেলোয়াড় তৈরির উদ্যোগ এবং ক্রীড়া অবকাঠামোর উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
এ সময় পরিষদের মনোনীত প্রার্থীরা আসন্ন নির্বাচনে ক্রীড়া সংগঠকদের সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে বিভিন্ন ক্রীড়া সংগঠনের কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এমকে/বিএম২৪








