হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের বার্তা, গুরুত্ব ‘পারস্পরিক স্বার্থে’
সূত্রঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক
শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে ভারতের অবস্থান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সরাসরি প্রত্যর্পণ প্রসঙ্গের বদলে বাংলাদেশ-ভারত সম্পর্ককে ‘পারস্পরিক স্বার্থ’ ও সহযোগিতার ভিত্তিতে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন।
সম্প্রতি জয়শঙ্করের এ বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশের পক্ষ থেকে সমালোচনা করা হয়েছে। এক মন্তব্যে বলা হয়, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দিল্লি সফরের সময় ভারতের গোয়েন্দা সংস্থা র-এর (R&AW) প্রধানও ঢাকা সফর করেছেন।
ওই মন্তব্যে আরও দাবি করা হয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে দুই দেশের মধ্যে বিদ্যমান চুক্তির বিষয়টি প্রায় ২০ মাস ধরে ‘পর্যালোচনাধীন’ রয়েছে। এটিকে পারস্পরিক স্বার্থের বিষয় না দেখে প্রত্যর্পণ প্রক্রিয়া ঝুলিয়ে রাখার কৌশল হিসেবেও মন্তব্য করা হয়।
এর আগে বিভিন্ন সময়ে এস জয়শঙ্কর বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক স্বার্থ, সহযোগিতা ও বাস্তবভিত্তিক যোগাযোগের ওপর গুরুত্বারোপ করেছেন। তবে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের অবস্থান বাংলাদেশে রাজনৈতিক ও কূটনৈতিক মহলে আলোচনার বিষয় হয়ে আছে।
দুই দেশের সম্পর্কের গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর মধ্যে বর্তমানে শেখ হাসিনার প্রত্যর্পণ অন্যতম। এ বিষয়ে ভারতের অবস্থানে কোনো পরিবর্তন আসে কি না এবং সামগ্রিক দ্বিপক্ষীয় সম্পর্ক কোন দিকে এগোয়, সেদিকেই নজর রয়েছে সংশ্লিষ্টদের।
এমকে/বিএম২৪









