কাপ্তাইয়ে সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট পরিদর্শনে শিক্ষা সচিব

প্রকাশিত: ২২ আগস্ট ২০২৬, ১১:৩২ পিএম
কাপ্তাইয়ে সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট পরিদর্শনে শিক্ষা সচিব

সূত্রঃ সংগৃহীত

চাই সুই উ মারমা; রাঙামাটি প্রতিনিধি


রাঙামাটির কাপ্তাইয়ে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করেছেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া, এনডিসি।


শনিবার (২২ আগস্ট) দুপুর ১টার দিকে তিনি ইনস্টিটিউটের বিভিন্ন বিভাগ ও চলমান উন্নয়নকাজ ঘুরে দেখেন। পরে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।


পরিদর্শন শেষে ইনস্টিটিউটের মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে অধ্যক্ষ (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সচিব মো. দাউদ মিয়া, এনডিসি।


সভায় বিশেষ অতিথি ছিলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন অনুবিভাগ) সামসুর রহমান খান, কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ও যুগ্মসচিব মো. মাহামুদ হাসান, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রুহুল আমিন, কারিগরি শিক্ষা অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের আঞ্চলিক পরিচালকের কার্যালয়ের পরিচালক (উপসচিব) কাজী ফারুক আহমদ এবং কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম।


এ ছাড়া সাবেক অধ্যক্ষ রূপক কান্তি বিশ্বাসসহ আইএলওর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় ইনস্টিটিউটের বিভিন্ন বিভাগের প্রধান, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরাও অংশ নেন।



এমকে/বিএম২৪