চিতলমারীতে ইয়াবাসহ আটক, ৩ মাসের কারাদণ্ড

প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৬, ০৫:১৯ পিএম
চিতলমারীতে ইয়াবাসহ আটক, ৩ মাসের কারাদণ্ড

সূত্রঃ সংগৃহীত

প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি:


বাগেরহাটের চিতলমারীতে মাদকবিরোধী অভিযানে চার পিস ইয়াবাসহ জুয়েল শিকদার (৫০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়।


মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার হিজলা পশ্চিমপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরিদর্শক জাফরুল আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে নিজ বাড়িতে ইয়াবা সেবনরত অবস্থায় জুয়েল শিকদারকে আটক করা হয়।


পরে চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজা আক্তার মোবাইল কোর্ট পরিচালনা করেন। আদালত মাদক সেবনের দায়ে জুয়েল শিকদারকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা করেন।


দণ্ডপ্রাপ্ত জুয়েল শিকদার হিজলা পশ্চিমপাড়া গ্রামের মৃত এমদাদ শিকদারের ছেলে।



এমকে/বিএম২৪