রংপুরে অধিকার মহিলা উন্নয়ন সংস্থার ফ্রি স্বাস্থ্য ক্যাম্প, সেবা পেলেন শতাধিক মানুষ

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ০৩:০৫ পিএম
রংপুরে অধিকার মহিলা উন্নয়ন সংস্থার ফ্রি স্বাস্থ্য ক্যাম্প, সেবা পেলেন শতাধিক মানুষ

সংগৃহীত

ফাহমিদা হৃদী, স্টাফ রিপোর্টার


গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং বিনামূল্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে রংপুরে অধিকার মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে দিনব্যাপী ‘ফ্রি পাবলিক হেলথ ক্যাম্প-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন শতাধিক মানুষ।


শনিবার আয়োজিত এ স্বাস্থ্য ক্যাম্পে সুবিধাবঞ্চিত মানুষ ও সাধারণ রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, রক্তচাপ ও ডায়াবেটিস নির্ণয়, প্রাথমিক চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধিকার মহিলা উন্নয়ন সংস্থার প্রধান ফাতেমা বেগম। এ সময় উপস্থিত ছিলেন মো. মনজুদার রহমান, রাশেদুজ্জামান রিপন, মো. শিহাব, তুষার, অহিদুল ইসলাম, লাভলু মিয়া, মোখলেসুর রহমান, আকবর হোসেন ও মনু মিয়াসহ সংস্থার অন্যান্য কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা।


ক্যাম্পে আগত রোগীদের আন্তরিকতার সঙ্গে চিকিৎসাসেবা দেন কর্তব্যরত চিকিৎসকেরা। পাশাপাশি স্বাস্থ্যকর্মীরা রোগীদের মধ্যে ওষুধ বিতরণ করেন এবং প্রয়োজনীয় তথ্য লিপিবদ্ধ করেন। বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে উপকৃত হন স্থানীয় সুবিধাবঞ্চিত মানুষ।


আয়োজক সূত্রে জানা যায়, সমাজের সুবিধাবঞ্চিত নারী ও তাঁদের পরিবারের পাশে দাঁড়ানো এবং সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।


সংস্থার পক্ষ থেকে জানানো হয়, মানুষের স্বাস্থ্যসুরক্ষা ও সচেতনতা বৃদ্ধিতে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।


এমকে/বিএম২৪