রাজশাহীতে থাই গ্লাস চুরির সময় আনসারের হাতে যুবক আটক

প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৬, ০৯:৩৭ এএম
রাজশাহীতে থাই গ্লাস চুরির সময় আনসারের হাতে যুবক আটক

সূত্রঃ সংগৃহীত

ইব্রাহীম হোসেন সম্রাট, রাজশাহী ব্যুরো


রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা এলাকায় হাইটেক আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের নিচতলা থেকে থাই গ্লাস চুরির সময় সিয়াম (২২) নামে এক যুবককে হাতেনাতে আটক করেছেন কর্তব্যরত আনসার সদস্যরা।


রোববার (১৬ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে কাশিয়াডাঙ্গা থানাধীন হাইটেক আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারে এ ঘটনা ঘটে।


আটক সিয়াম কাশিয়াডাঙ্গা থানার গুড়িপাড়া এলাকার মো. ইসারুল হকের ছেলে।


পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রোববার রাতে হাইটেক আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের নিচতলার জানালার থাই গ্লাস চুরির চেষ্টা করেন সিয়াম। এ সময় সেখানে দায়িত্ব পালনরত আনসার সদস্য মো. আব্দুল সালাম তাকে হাতেনাতে আটক করেন।


পরে আটক যুবককে কেশবপুর পুলিশ ফাঁড়িতে সোপর্দ করা হয়। সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে কাশিয়াডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়।


কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফরহাদ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, চুরির সময় আনসার সদস্যরা সিয়ামকে আটক করেন। পরে তাকে পুলিশ ফাঁড়িতে সোপর্দ করা হয়।


তিনি আরও জানান, এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রয়োজনীয় নজরদারি অব্যাহত রেখেছেন। ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।